ঘিওরে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জের ঘিওরে বাড়তি দামে (প্রতি লিটার ২৫০ টাকা ) জ্বালানি তেল বিক্রির অভিযোগে মনিন্দ্র রাজবংশী নামে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)

Location :

Ghior
ঘিওরে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
ঘিওরে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা |নয়া দিগন্ত

মানিকগঞ্জের ঘিওরে বাড়তি দামে (প্রতি লিটার ২৫০ টাকা ) জ্বালানি তেল বিক্রির অভিযোগে মনিন্দ্র রাজবংশী নামে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় ঘিওর থানা মোড়ে অবস্থিত রাজ ট্রেডার্সে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তানভীর ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তানভীর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে রাজ ট্রেডার্সে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করা হচ্ছে। এই তথ্যের সত্যতা যাচাইয়ে সন্ধ্যায় সেখানে অভিযান চালানো হলে অভিযোগের প্রমাণ পাওয়া যায়।

জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযান চলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহায়তা করেন।