সুনামগঞ্জের দোয়ারাবাজারে এনামুল হক নামে এক ইয়াবা কারবারিকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
শনিবার (৬ জুন) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার।
এর আগে, শুক্রবার দুপুরে উপজেলার নরসিংপুর ইউনিয়নে দ্বীনেরটুক গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক এনামুল হক (২২) নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের আলী হোসেনের ছেলে।
পুলিশ জানায়, নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক এলাকায় মাদক সরবরাহকালে স্থানীয়রা এনামুল হককে অবরুদ্ধ করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে হতে তাকে আটক করে থানায় নিয়ে যায়। থানায় এনামুল হকের স্বীকারোক্তি অনুযায়ী তার কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে তাকে আদালতে উপস্থাপন করা হলে আদালত তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।



