ধামরাইয়ে অসহায় দম্পতিকে অর্থ ও টেউটিন দিয়ে সহায়তা

অভাব-অনটনের কারণে একসময় নিজেদের টিনের ছোট ঘরটিও বিক্রি করতে বাধ্য হন তারা। পরে সামান্য জায়গার ওপর একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘরে বসবাস শুরু করেন। বৃষ্টি হলে ঘরের ভেতরে পানি পড়ে, আর শীতকালে চরম দুর্ভোগ পোহাতে হয় পরিবারটিকে।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai

ঢাকার ধামরাই উপজেলার এক অসহায় দম্পতির পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন। মানবিক সহায়তার অংশ হিসেবে তিনি পরিবারটির জন্য নগদ অর্থ এবং ঘর নির্মাণের জন্য টেউটিন প্রদান করেছেন। এতে দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্য ও দুর্দশায় থাকা পরিবারটির মাথা গোঁজার একটি নিরাপদ আশ্রয়ের আশা তৈরি হয়েছে।

জানা গেছে, উপজেলার যাদবপুর ইউনিয়নের পাচলশী গ্রামের বাসিন্দা দুলাল মিয়া ও তার স্ত্রী হাজেরা বেগম দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। তাদের একমাত্র ছেলে মানসিক ভারসাম্যহীন এবং দুলাল মিয়াও দীর্ঘদিন ধরে অসুস্থ। সংসারের ব্যয় মেটাতে হাজেরা বেগম অন্যের বাড়িতে কাজ করেন।

অভাব-অনটনের কারণে একসময় নিজেদের টিনের ছোট ঘরটিও বিক্রি করতে বাধ্য হন তারা। পরে সামান্য জায়গার ওপর একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘরে বসবাস শুরু করেন। বৃষ্টি হলে ঘরের ভেতরে পানি পড়ে, আর শীতকালে চরম দুর্ভোগ পোহাতে হয় পরিবারটিকে।

পরিবারটির দুর্দশার কথা জানতে পেরে ইউএনও মো. আল মামুন তাদের জন্য নগদ অর্থ সহায়তা এবং ঘর নির্মাণের জন্য টেউটিন প্রদান করেন।

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এইচ এম মোহিতুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সুতিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান তুলা এবং ধামরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।