সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন মাদারীপুরের হেলেন জেরিন খান

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন হেলেন জেরিন খান। তিনি জাতীয়তাবাদী বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন মাদারীপুরের হেলেন জেরিন খান
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন মাদারীপুরের হেলেন জেরিন খান |নয়া দিগন্ত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন হেলেন জেরিন খান। তিনি জাতীয়তাবাদী বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০১ সালে একই সংসদীয় আসন থেকে সংরক্ষিত মহিলা আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি।

এছাড়াও তিনি ১৯৯১ সালে ইডেন কলেজ ছাত্রী সংসদ নির্বাচনে জাতীয়তাবাদ ছাত্রদল মনোনীত প্রার্থী হিসেবে ভিপি নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে সাক্ষাৎকার শেষে মনোনয়নপ্রাপ্ত ৩৬ জনের মধ্যে হেলেন জেরিন খান এর নাম রয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তালিকা ঘোষণা করেন।

হেলেন জেরিন খান মাদারীপুর পৌরসভার চরমুগরীয়ার এলাকার মরহুম লতিফ খানের মেয়ে।

মনোনয়ন প্রাপ্তির পর হেলেন জেরিন খান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দল ত্যাগিদের মুল্যায়ন করেছেন। গত ১৭ বছর রাজপথ থেকে বিচ্যুত হইনি। ভবিষ্যতে দেশ ও জনগনের জন্য কাজ করে যাবো।