দামুড়হুদায় মুখোমুখি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

শাহিন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনিরুজ্জামান সুমন, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

Location :

Chuadanga
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদা ব্রিজের ওপরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিন হোসেন (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জনি হোসেন (৩৮) ও ফিরোজ হোসেন (৩৫) নামে আরো দুজন গুরুতর আহত হয়েছেন। উভয়কেই চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নেয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন উপজেলার চিৎলা গ্রামের বাবলু বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে শাহিন হোসেন মোটরসাইকেলযোগে বাড়ি থেকে দামুড়হুদার দিকে যাচ্ছিলেন। অপরদিক থেকে জনি ও ফিরোজ নামে দু’জন মোটরসাইকেলযোগে কর্মস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাচ্ছিলেন। তারা উপজেলা সদরের ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে শাহিন হোসেন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা: নাবিল শাহরিয়ার ও ডা: তরুণ তাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন মৃত্যু সংবাদ নিশ্চিত করে বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’