সিলেটে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

সোমবার (১৯ মে) রাত ৯টার দিকে সিলেটের শাহপরান থানাধীন পীরেরবাজারে এ দুর্ঘটনা ঘটে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Sylhet
শাহপরান থানা
শাহপরান থানা |ইউএনবি

সিলেটে ট্রাকচাপায় নাইম আহমদ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন।

সোমবার (১৯ মে) রাত ৯টার দিকে সিলেটের শাহপরান থানাধীন পীরেরবাজারে এ দুর্ঘটনা ঘটে।

নাইম শাহপরান থানাধীন দাসপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, নাঈম বাইসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। রাত ৯টার দিকে পীরেরবাজারে বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ট্রাকচালককে আটক করা যায়নি। ট্রাকটি স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের জিম্মায় রয়েছে। লাশের ময়নাতদন্ত করা হবে। নাঈমের পরিবার অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। সূত্র : ইউএনবি