ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে ধামরাইয়ে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।
শনিবার (১৩ ডিসেম্বর) ধামরাই পৌর শহরের রথখোলা এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিনের নির্দেশে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রকিবুর রহমান খাঁন ফরহাদ, পৌর সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুক সিকদার, ফিরোজ আলম, সানোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন, নান্নার ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল ইসলাম, সুতিপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাউদ হোসেন প্রমুখ।



