আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে বগুড়া শহরের নবাববাড়ী সড়কস্থ দলীয় কার্যালয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Location :

Bogura
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয় |নয়া দিগন্ত

বগুড়া অফিস

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে বগুড়া শহরের নবাববাড়ী সড়কস্থ দলীয় কার্যালয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী। বগুড়া শহর শাখার সেক্রেটারি আনোয়ারুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন।

এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি আসলাম হোসেন বিপু, জামিল মাহমুদ, আব্দুল কাদের রানা, পরিবহন শ্রমিক নেতা আসলাম হোসেন ও রাসেল জিলাদার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম রব্বানী বলেন, ২১ ফেব্রুয়ারি গৌরবময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস। ১৯৫২ সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে এ দেশের ছাত্র-যুবসমাজ ঐতিহাসিক আন্দোলন গড়ে তোলে। আন্দোলন দমনে তৎকালীন শাসকগোষ্ঠী মিছিলকারীদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকে শহীদ হন।

তিনি বলেন, বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।