নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের লক্ষে ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাবের সমন্বয়ে যৌথবাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে সরকারি আর কে হাইস্কুল খেলার মাঠ থেকে যৌথবাহিনীর এই মহড়া শুরু হয়ে ত্রিমোহনী নতুন বাজার প্রদক্ষিণ করে। পরে খেলার মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় মুক্তাগাছা সেনা ক্যাম্পের কমান্ডার মেজর তারেক আজিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র, সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা, মুক্তাগাছার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) জুলুস খানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছিলেন।
মেজর তারেক আজিজ জানান, আগামী ১২ ফেব্রয়ারির নির্বাচনে জনগণ যাতে শান্তিপূর্ণ পরিবেশে পছন্দ মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে। ভোটারদেরকে নিরাপত্তা প্রদানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয় থাকবে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ বরদাস্ত করা হবে না। ভোটের সার্বিক নিরাপত্তার প্রস্তুতিস্বরূপ আজকের এই মহড়ার আয়োজন।
মহড়ায় সেনা, পুলিশ, বিজিবি, র্যাব সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



