শিবালয়ে কোস্ট গার্ডের অভিযানে ৬ কোটি টাকার ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক ২০

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা এলাকায় যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে চারটি ড্রেজার ও দুটি বাল্কহেড জব্দ এবং ২০ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মো: শাহানুর ইসলাম, মানিকগঞ্জ

Location :

Manikganj
শিবালয়ে কোস্ট গার্ডের অভিযানে ৬ কোটি টাকার ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক ২০
শিবালয়ে কোস্ট গার্ডের অভিযানে ৬ কোটি টাকার ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক ২০ |নয়া দিগন্ত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা এলাকায় যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে চারটি ড্রেজার ও দুটি বাল্কহেড জব্দ এবং ২০ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে।

অভিযানে অবৈধভাবে বালু তোলার কাজে ব্যবহার হওয়া চারটি ড্রেজার ও দুটি বাল্কহেড জব্দ করা হয়। যেগুলোর বাজার মূল্য প্রায় ছয় কোটি টাকা। এ সময় বালু উত্তোলনের কাজে জড়িত ২০ কর্মীকে আটক করা হয়। আটকদের মধ্যে চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। এছাড়া একজন বালু উত্তোলনের সাথে জড়িত না থাকায় তাকেও মুক্তি দেয়া হয়। বাকি ১৫ জনের বিরুদ্ধে শিবালয় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো জানান, কোস্ট গার্ডের অভিযানে তেওতা এলাকায় যমুনা নদী থেকে ২০ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে পাঁচজনকে মুক্তি দেয়া হয়েছে। বাকি ১৫ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

তিনি বলেন, জব্দ করা চারটি ড্রেজার ও দুটি বাল্কহেড পাটুরিয়া নৌ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আলোকদিয়া চরাঞ্চলের কয়েকজন বাসিন্দা জানান, গভীর চরাঞ্চলের অবৈধ বালুর টাকা বড় বড় নেতা, সরকারি কর্মকর্তাসহ প্রভাবশালী মহলের পকেটে যায়। সম্প্রতি টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে গুলিতে একজন নিহত হয়। হত্যাকাণ্ডের পর প্রশাসনের পক্ষ হতে অ্যাকশন নেয়া হচ্ছে। আমরা চাই সব ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধ হোক।