তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের তাড়াশে কোরবানির পশুবাহী নসিমন উল্টে চালক আয়নাল হক (৫৭) নিহত হয়েছেন।
শনিবার (২৩ মে) সকালে উপজেলার বারুহাস ইউনিয়নের বস্তুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আয়নাল উপজেলার বারুহাস ইউনিয়নের সান্দ্রা গ্রামের বশির আহমেদের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো: আব্দূল হান্নান জানান, সকালে আয়নাল গরু নিয়ে চান্দাইকোনা হাটে যাওয়ার উদ্দেশে বের হন। পথে বস্তুল এলাকায় পৌঁছালে সড়কের বড় গর্তে পড়ে গরু বোঝাই নসিমন উল্টে গিয়ে চালক চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



