বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভোলার চরফ্যাশন সরকারি কলেজ শাখার আয়োজনে ‘প্রোডাক্টিভ রমাদান, ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক আলোচনা সভা ও কোরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এ আলোচনা সভা ও কোরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পৌরসভা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ছাত্রশিবিরের ভোলা জেলা সভাপতি আব্দুল্লাহ আল জায়েদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মীর শরীফ হোসাইন। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের লক্ষ্মীপুর শহর শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু জাফর।
এ সময় ১৫০ জন ছাত্রদের মাঝে আল-কোরআন বিতরণ করা হয়।



