মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ

ওই গ্রামের আমিনুল ইসলাম খানের বসবাসকৃত একটি ঘর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। বিকেলে বন্ধ ঘর থেকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
বিস্ফোরণে বিধ্বস্ত ঘর, (ডানে) পরিদর্শনে পুলিশ
বিস্ফোরণে বিধ্বস্ত ঘর, (ডানে) পরিদর্শনে পুলিশ |নয়া দিগন্ত

মাদারীপুরে একটি পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় টিনশেড ঘরের বড় একটি অংশ উড়ে গেছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দক্ষিণ ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নাশকতা নাকি এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, ওই গ্রামের আমিনুল ইসলাম খানের বসবাসকৃত একটি ঘর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। বিকেলে বন্ধ ঘর থেকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। কাছে গিয়ে তারা ধোঁয়া দেখতে পান। একইসাথে বের হয় পোড়া গন্ধ।

খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হাতবোমা বিস্ফোরণে পরিত্যক্ত ঘরটি বেশ ক্ষতিগ্রস্থ হয়। ঘটনার পর এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়ালে পুলিশি টহল বাড়ানো হয়।

এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে পুলিশ।