ভূরুঙ্গামারীতে ইয়াবাকারবারির ৩ মাসের কারাদণ্ড

ইয়াবা বিক্রির অপরাধে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Bhurungamari
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা |নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবা বিক্রির অপরাধে জাহিদুল ইসলাম ওরফে মিস্টার নামে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ জুলাই) রাতে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের গনাইরকুটি এলাকা থেকে তাকে আটক করা হয়।

জাহিদুল গনাইরকুটি গ্রামের মানিক মিয়ার ছেলে।

জানা গেছে, সোমবার রাতে স্থানীয়রা জাহিদুলকে গনাইরকুটি গ্রামে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক করে। পরে স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে জাহিদুলকে হেফাজতে নেয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদক বিক্রির অপরাধে জাহিদুলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ এক হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও অমৃত দেব নাথ বলেন, ‘মাদক বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাদক নির্মূলে ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।’