আন্তর্জাতিক শ্রমিক দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ ও বিশাল র্যালি করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া মহানগরী।
শুক্রবার (১ মে) সকাল ৯টায় বগুড়া শহীদ খোকন পার্কে মহানগরী সভাপতি আজগর আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি আনোয়ারুল ইসলাম মাস্টারের পরিচালনায় শ্রমিক সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি ও সংগঠনের উপদেষ্টা অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন।
আরো বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, রুহুল কুদ্দুস ডিলু, আসলাম হোসেন বিপু, পরিবহন শ্রমিক ফেডারেশন বগুড়া অঞ্চলের সেক্রেটারি এজাজ আহম্মেদ আসলাম, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আজাদুল হক উজ্জল, নুর আলম, বাবলু প্রাং, জিয়া আলম, শাহিনুর আলম, লুৎফর রহমান, মেহেদী হাসান, আব্দুল কাদের রানা, মোরশেদুল ইসলাম সুইট, শাহজাহান সাজু প্রমুখ।



