রংপুরে অটোরিকশা গ্যারেজ থেকে মালিকের লাশ উদ্ধার

রংপুরে নিজ গ্যারেজ থেকে আব্দুর রহমান নামে এক মালিকের তালাবদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুরে অটোরিকশা গ্যারেজ মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ
রংপুরে অটোরিকশা গ্যারেজ মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ |সংগৃহীত

রংপুর মহানগরীতে নিজ অটোরিকশা গ্যারেজ থেকে আব্দুর রহমান (৬০) নামের এক গ্যারেজ মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাকে মাথায় আঘাত করে হত্যা করার পর গ্যারেজে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে গেছে বলে পুলিশ ধারণা করছে।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর আনসারীর মোড় এলাকার ওই গ্যারেজের তালা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।

আব্দুর রহমান একই এলাকার মরহুম তামিরুদ্দিনের ছেলে।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রাতের যে কোনো সময় তাকে মাথায় আঘাত করে হত্যার পর গ্যারেজে রেখেই বাইরে তালা দিয়ে চলে যায় দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা টাকাও নিয়া গেছে তারা। লাশ উদ্ধার করা হয়েছে।

ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। সিআইডির বিশেষ টিম ঘটনাস্থল রেকি করেছে। সুরতহাল রিপোর্ট তৈরি এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে ইতোমধ্যে অভিযানও শুরু হয়েছে।