অবৈধভাবে বালু উত্তোলন

সিরাজদিখানে ড্রেজার ও বালু সরবরাহ পাইপ ধ্বংস

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Location :

Munshiganj
অভিযানে ড্রেজার মেশিন ও বালু সরবরাহ পাইপ নষ্ট করা হয়
অভিযানে ড্রেজার মেশিন ও বালু সরবরাহ পাইপ নষ্ট করা হয় |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন কাজে ব্যবহৃত একটি ড্রেজার নষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু বহনকারী বিপুল পরিমাণ পাইপও নষ্ট করা হয়।

বুধবার (১৯ আগস্ট) উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সিরাজদিখানের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেনের ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়।

অভিযানে একটি ড্রেজার বিনষ্ট করার পাশাপাশি বালু পরিবহনে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ নষ্ট করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।