শ্রমিকদের রক্ত চুষে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে একটি গোষ্ঠী : আখতার হোসেন

হারাগাছ থেকে কাউনিয়া পর্যন্ত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে মালয়েশিয়ার মতো স্যাটেলাইট শহর গড়ে তোলা হবে।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
বক্তব্য রাখছেন আখতার হোসেন
বক্তব্য রাখছেন আখতার হোসেন |নয়া দিগন্ত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন বলেছেন, ‘একটি গোষ্ঠী হারাগাছে শ্রমিকদের রক্ত চুষে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে। তারা ট্যাক্স ফাঁকি দিয়ে এবং শ্রমিকের টাকা আত্মসাৎ করে হারাগাছ বাসির সাথে প্রতারণা করেছে। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। আমার এই বক্তব্যকে যদি কেউ মিথ্যা প্রমাণ করতে পারে তাহলে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো।’

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে রংপুরের কাউনিয়ার হারাগাছ উচ্চ বিদ্যালয় মাঠে শাপলা কলি মার্কার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আক্তার হোসেন বলেন, ‘সরকার গঠন করতে পারলে বিড়ি শ্রমিকদের ন্যায্য মজুরি এবং স্বাস্থ্য বীমার পাশাপাশি চাঁদাবাজ মুক্ত ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলা হবে। হারাগাছকে মডেল পৌরসভায় রূপান্তর করা হবে। হারাগাছ থেকে কাউনিয়া পর্যন্ত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে মালয়েশিয়ার মতো স্যাটেলাইট শহর গড়ে তোলা হবে।’

এ সময় আরো বক্তব্য রাখেন মহানগর জামায়াত আমির এটিএম আজম খান, কর্মপরিশোধ সদস্য মোতালেব হোসেন, পীরগাছা উপজেলা জামাত আমির মুকুল, কাউনিয়া উপজেলা জামাত আমির আব্দুস সালাম সরকার, এনসিপি রংপুর জেলা আহ্বায়ক আল মামুন, কার্যকরী সদস্য মেফতাহুল আল মারুফ, এনসিপি সাংগঠনিক সম্পাদক এমআই সুমন প্রমুখ।