তাহিরপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারি আটক

এ ঘটনায় এসআই মো: রিপন উদ্দিন তাহিরপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। পরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur
আটক মো: সিরাজ মিয়া
আটক মো: সিরাজ মিয়া |নয়া দিগন্ত

সুনামগঞ্জের তাহিরপুরে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: সিরাজ মিয়া (৫০) নামে এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) ভোর রাতে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তের লাকমা নতুনপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সিরাজ উপজেলা শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা পূর্বপাড়া গ্রামের মরহুম তাজু মিয়ার ছেলে।

জানা গেছে, উপজেলা শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তের লাকমা নতুনপাড়া এলাকায় ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো: রিপন উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে মো: সিরাজ মিয়াকে আটক করে। পর তার শরীর তল্লাশি করে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১০ হাজার টাকা।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় এসআই মো: রিপন উদ্দিন তাহিরপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। পরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।