চৌগাছা সীমান্ত থেকে ৪টি এয়ারগান ও ১টি গ্যাস পিস্তল উদ্ধার

শনিবার ভোরে যশোর ব্যাটালিয়নের অধীনস্থ আন্দুলিয়া ক্যাম্পের বিশেষ একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের চৌগাছা থানার দৌলতপুর গ্রামের একটি মাঠের মধ্য থেকে চারটি ভারতীয় এয়ারগান, একটি বিদেশী গ্যাস পিস্তলসহ ৩০টি ট্রিগার স্প্রিং, ১৪টি ব্যাকসাইড ইউ, ২৯টি মালিক বিহীন ফ্রন্ট সাইড টিপ উদ্ধার করে।

বেনাপোল (যশোর) সংবাদদাতা

Location :

Jashore
উদ্ধার করা অস্ত্রসমূহ
উদ্ধার করা অস্ত্রসমূহ |নয়া দিগন্ত

যশোরের চৌগাছা সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে চারটি ভারতীয় এয়ারগান ও একটি বিদেশী গ্যাস পিস্তলসহ বেশকিছু মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে চৌগাছা থানার দৌলতপুর গ্রামের একটি মাঠ থেকে এসব উদ্ধার করা হয়।

যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী সত্যতা স্বীকার করে জানান, শনিবার ভোরে যশোর ব্যাটালিয়নের অধীনস্থ আন্দুলিয়া ক্যাম্পের বিশেষ একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের চৌগাছা থানার দৌলতপুর গ্রামের একটি মাঠের মধ্য থেকে চারটি ভারতীয় এয়ারগান, একটি বিদেশী গ্যাস পিস্তলসহ ৩০টি ট্রিগার স্প্রিং, ১৪টি ব্যাকসাইড ইউ, ২৯টি মালিক বিহীন ফ্রন্ট সাইড টিপ উদ্ধার করে।

তিনি আরো জানান, উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য মালামাল মামলা দায়েরের মাধ্যমে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।