জামায়াত আমিরের আগমন ঘিরে চট্টগ্রাম-১০ আসনে গণমিছিল

শুক্রবার জুমার নামাজের পর আয়োজিত এ গণমিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

আরফাত বিপ্লব, চট্টগ্রাম ব‍্যুরো

Location :

Chattogram
জামায়াতে ইসলামীর গণমিছিল
জামায়াতে ইসলামীর গণমিছিল |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান চট্টগ্রামে আগমন উপলক্ষে চট্টগ্রাম-১০ আসনের উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) জুমার নামাজের পর আয়োজিত এ গণমিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই আসনের প্রার্থী ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির রাজনীতিকে চট্টগ্রাম-১০ আসনের জনগণ আর মেনে নেবে না। আগামী ১২ তারিখ ব্যালেটের মাধ্যমে জনগণ এসব অপশক্তিকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করবে।’

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, খুলশী থানা আমির অধ্যাপক আলমগীর ভূঁইয়া, পাচঁলাইশ থানা আমির মাহবুবুল হাসান রুমী, পাহাড়তলী থানা আমির নুরুল আলম শ্রমিক নেতা সেলিম পাটোয়ারী ও ছাত্রনেতা বাহা উদ্দিন প্রমুখ।

গণমিছিলটি টাইগারপাস থেকে শুরু হয়ে চট্টগ্রাম-১০ আসনের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে আমবাগান গিয়ে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।