মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টার দিকে মৌলভীবাজারের কুলাউড়ায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মো: শওকতুল ইসলাম শকু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্ছু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার আহমদ, শিক্ষক সুহেল আহমদ, কুলাউড়া প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন রিপন, যুবদল নেতা আলমাছ পারভেজ তালুকদার, এনসিপির জেলা নেতা লিংকন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।



