আপনাদের রেখে নিজ জন্মভূমি ছেড়ে যাইনি : ডা: সুলতান আহমেদ

দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও ইনসাফভিত্তিক দেশ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। দেশজুড়ে মানুষ এখন পরিবর্তন চায়। সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব খুঁজছে তারা।

গোলাম কিবরিয়া, বরগুনা

Location :

Barguna
নির্বাচনী জনসভায় ডা: সুলতান আহমেদ
নির্বাচনী জনসভায় ডা: সুলতান আহমেদ |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বরগুনা-২ আসনের প্রার্থী ডা: সুলতান আহমেদ বলেছেন, ‘আমি জীবনের অনেক কঠিন সময় পার করেছি। জেল-জুলুম সহ্য করেছি। চাইলে বিদেশে চলে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু নিজের জন্মভূমি ও আপনাদের ছেড়ে যাইনি। আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।’

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত কাউনিয়া ইমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও ইনসাফভিত্তিক দেশ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। দেশজুড়ে মানুষ এখন পরিবর্তন চায়। সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব খুঁজছে তারা।’

এ সময় তিনি আগামী নির্বাচনে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার পাশাপাশি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মোহিব্বুল্লাহ হারুন, সেক্রেটারি জেনারেল মো: আল মামুনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্রশিবির ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা।

সভায় মাওলানা মোহিব্বুল্লাহ হারুন বলেন, ‘ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সৎ ও আদর্শবান নেতৃত্ব প্রয়োজন। জনগণের ভোটের মাধ্যমেই সেই নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব।’