সাদুল্লাপুরে দাফনের ৭৫ দিন পর বৃদ্ধের লাশ উত্তোলন

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পশ্চিম খামার দশলিয়া কেন্দ্রীয় কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।

সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা

Location :

Sadullapur

মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে আদালতের নির্দেশে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কবর থেকে তৈয়ব আলী (৮০) নামের এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। দাফনের ৭৫ দিন পর মঙ্গলবার দুপুরে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পশ্চিম খামার দশলিয়া কেন্দ্রীয় কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।

তৈয়ব আলী সুন্দরগঞ্জ উপজেলার তালুক শাহবাজ গ্রামের মৃত মালেক উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তৈয়ব আলীর মৃত্যুকে ঘিরে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে এ বিষয়ে আদালতে আবেদন করা হলে বিচারক লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী প্রশাসনের উপস্থিতিতে কবর খনন করে লাশটি উত্তোলন করা হয়।

এ সময় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান, থানা পুলিশের সদস্যরা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে লাশটি ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়।