রাজশাহীতে ইসি মাছউদ

নিবন্ধন না থাকলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই

নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার বেধে দেয়া সময়ে নির্বাচন বাস্তবায়ন করতে প্রস্তুত রয়েছে।’

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
রাজশাহীতে ইসি মাছউদ
রাজশাহীতে ইসি মাছউদ |নয়া দিগন্ত

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ‘আওয়ামী লীগের নিবন্ধন না থাকলে নির্বাচনে অংশ নেয়ার কোনো সুযোগ নেই।’

সোমবার (১৯ মে) দুপুরের দিকে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে ‘ভোটার তালিকা হালনাগাদ-২০২৫, পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় তিনি এ কথা বলেন।

‘সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে’ উল্লেখ করে ইসি মাছউদ বলেন, ‘আর নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে। নিবন্ধনের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না।’

নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার বেধে দেয়া সময়ে নির্বাচন বাস্তবায়ন করতে প্রস্তুত রয়েছে।’

আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে কি না—এ নিয়ে কমিশন কী মনে করে—এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মাছউদ বলেন, ‘এ প্রশ্নের উত্তর দেয়ার সময় এখনো হয়নি।’

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এছাড়া অতিথি হিসেবে বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের ৭০ জন নির্বাচন কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারী কর্মকর্তা অংশ নেন।