মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ৪০০ পিস ইয়াবাসহ হানিফ শেখ (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
সোমবার (২ মার্চ) দিবাগত রাত পোনে ১০টার দিকে পদ্মা সেতু (উত্তর) থানাধীন কাজির পাগলা স্কুল মাঠ সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতার হানিফ গোপালগঞ্জ জেলা সদর থানাধীন গোবরা গ্রামের বাসিন্দা।
সূত্র জানায়, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) আবুল কালাম আজাদসহ ডিবি পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক রাসেল এসব তথ্য নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



