ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
দীর্ঘ ১০ বছর পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর বাজার বণিক সমিতির নির্বাচন।
শনিবার (২৭ জুন) অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে একেএম জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক পদে মো. আতিকুর রহমান মিলন নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে নিতাই দত্ত ও রিপন গাজী নির্বাচিত হয়েছেন।
শাহপুর বাজার বণিক সমিতির ১১টি পদের মধ্যে ৮টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি তিনটি পদে আটজন প্রার্থীর মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন—যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জাফর আহম্মেদ ও এ. এম. মঈনুল ইসলাম, প্রচার ও সাংগঠনিক সম্পাদক আজিজুল হক খান, দপ্তর সম্পাদক উত্তম কর্মকার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহ বি এম কিবরিয়া, কোষাধ্যক্ষ শিশির কুমার সাহা। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুর রব আকুঞ্জী, তৌহিদুল আরিফ, এফ এম আমানত হোসেন, সবুজ সাহা, আরিফ সরদার, আজিজুল সরদার, কাজী আজিজুর রহমান, মো. কবির হোসেন, কিরণ কুণ্ডু, শিউলী খাতুন ও ইরফান গাজী।
নির্বাচন পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান।



