মিরসরাই সমিতি ওমানের আগের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) আল ফালাক রেস্টুরেন্টে ছয় সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির আহ্বায়ক হলেন মো: রেজাউল করিম, যুগ্ম আহ্বায়ক মো: হাসান সাইফুর রহমান ভুঁইয়া, সদস্য সচিব মো: নাজমুল হক পারভেজ, মনিরুল ইসলাম আসিফ, মো: আরিফ হোসাইন ও মো: বাবলু।
আগামী ৪৫ কার্যদিবসের মধ্যে আহ্বায়কগণ সমিতির গঠনতন্ত্র অনুযায়ী একটি নতুন কমিটি উপহার দেবেন বলে সভায় আশাবাদ প্রকাশ করা হয়।
মিরসরাই সমিতি ওমানের সাবেক সভাপতি মো: রিয়াদ (সিআইপি) ও কার্যকর পরিষদের সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।



