চৌগাছায় আতিয়ার হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

যশোরের চৌগাছায় বিএনপি কর্মী আতিয়ার রহমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ আলী হাসান, কবির হোসেন ও সোজা হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Chaugachha
চৌগাছায় আতিয়ার হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
চৌগাছায় আতিয়ার হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার |নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় বিএনপি কর্মী আতিয়ার রহমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ আলী হাসান, কবির হোসেন ও সোজা হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তিনজন যথাক্রমে মামলার এজাহারভুক্ত এক, দুই ও পাঁচ নম্বর আসামি।

মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে এ তিন আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতার মোহাম্মদ আলী হাসান উপজেলার ধূলিয়ানী ইউনিয়নের ফতেপুর গ্রামের আমিন উদ্দিনের ছেলে, কবির হোসেন একই গ্রামের আশাদুল ইসলামের ছেলে এবং সোজা হোসেন সদর ইউনিয়নের লস্করপুর গ্রামের মরহুম ইনাতুল্লাহর ছেলে।

চৌগাছা থানা সূত্রে জানা যায়, নিহত আতিয়ার রহমানের ভাই নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো আট-দশজনের নামে চৌগাছা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছেন।

উল্লেখ্য, রোববার (২১ জুন) বিএনপি কর্মী আতিয়ার রহমানকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। মঙ্গলবার নিহত আতিয়ারের ভাই রাশেদ আলী আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, হত্যার ঘটনায় চৌগাছা থানায় মামলা হয়েছে। পুলিশ তিন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।