ডুমুরিয়ায় ৫ম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া গ্রামে আসমানী খাতুন (৯) নামে এক পঞ্চম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা

Location :

Dumuria
ডুমুরিয়া থানা, খুলনা
ডুমুরিয়া থানা, খুলনা |নয়া দিগন্ত

খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া গ্রামে আসমানী খাতুন (৯) নামে এক পঞ্চম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আসমানী খাতুন উপজেলার ধামালিয়া গ্রামের মো: আফজাল হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা ঘরের ভেতরে আসমানীকে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ওসি আরো বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনসহ তদন্তের ফলাফল পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে বলা সম্ভব হবে।

এদিকে, ঘটনাকে ঘিরে এলাকায় নানা আলোচনা ও গুঞ্জন চলছে। তবে পুলিশ বলছে, তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো ধরনের মন্তব্য বা অনুমান করা সমীচীন নয়।