নড়াইলে বাসচাপায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত

নড়াইল-বেনাপোল-ঢাকা জাতীয় মহাসড়কের নতুন বাসটার্মিনাল এলাকায় যাত্রীবাহী বাসচাপায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য বুলবুল আক্তার (৬৪) নিহত হয়েছেন।

ফরহাদ খান, নড়াইল

Location :

Narail
নড়াইলে বাসচাপায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত
নড়াইলে বাসচাপায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত |নয়া দিগন্ত

নড়াইল-বেনাপোল-ঢাকা জাতীয় মহাসড়কের নতুন বাসটার্মিনাল এলাকায় যাত্রীবাহী বাসচাপায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য বুলবুল আক্তার (৬৪) নিহত হয়েছেন।

বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বুলবুল মোটরসাইকেলে পাশের রাস্তা থেকে মহাসড়কে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি পৌর এলাকার কুড়িগ্রামের আব্দুস সামাদের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হয়ে মহাসড়কে ওঠার সময় যশোর থেকে ছেড়ে আসা লোহাগড়াগামী যাত্রীবাহী বাস নতুন বাসটার্মিনাল এলাকায় বুলবুলকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।