তাহিরপুরে ৭ কেজি গাঁজাসহ ৩ নারী গ্রেফতার

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, তাহিরপুর থানার এসআই মোহাম্মদ আলী এ ঘটনায় আটক তিন নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করেন। শনিবার সকালে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur

সুনামগঞ্জের তাহিরপুরে সাত কেজি গাঁজা ও দুই লাখ টাকাসহ তিন নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে মাদক নির্মূল কমিটি।

শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের উত্তর মুকশেদপুর মনাইপাড় গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন উত্তর মুকশেদপুর গ্রামের রইস উদ্দিনের স্ত্রী জলেহা বেগম, জমত আলীর স্ত্রী সখিনা বেগম, পুরান লাউড় গ্রামের ওয়াহাব মিয়ার স্ত্রী সামছুন্নাহার। এ সময় তাদের কাছ থেকে সাত কেজি ৩০০ গ্রাম গাজা ও ২ লাখ ১০ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, আস সুন্নাহ ইসলামী যুব সমাজকল্যাণ পরিষদের (পুরান লাউড় মাদক নির্মূল কমিটি) সদস্যরা স্থানীয় এলাকাবাসীর সহায়তায় পুরান লাউড় ও উত্তর মোকশেদপুর এলাকার তিন নারীকে সাত কেজি ৩০০ গ্রাম গাঁজা ও নগদ ২ লাখ ১০ হাজার ৫০ টাকাসহ আটক করে। পরে ৯৯৯-এ কল দিয়ে জানানো হলে তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল এসে তাদের গ্রেফতার করে নিয়ে যায়।