কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার এশার নামাজের পর কুষ্টিয়া শহরের মজমপুরগেট থেকে জেলা জামায়াত এবং ছাত্রশিবির পৃথক পৃথকভাবে এই মিছিল বের করে।
এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
তারা অবিলম্বে মুফতি আমির হামজার ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সেই সাথে দ্রুত দোষীদের আইনের আওতায় আনারও আহ্বান জানান তারা।



