ময়মনসিংহ-২ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

হাইকোর্ট বিভাগের কার্যতালিকা অনুযায়ী, এই বেঞ্চের এখতিয়ারে থাকা অন্যান্য দেওয়ানি বিষয়ের পাশাপাশি নির্বাচনী আবেদন, রুল জারি ও শুনানির বিষয়গুলো পরিচালিত হবে।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর–তারাকান্দা) আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে করা বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসাথে ওই আসনের ব্যালট পেপারসহ সংশ্লিষ্ট সব নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৯ মার্চ) বিচারপতি মো: জাকির হোসেনের একক বেঞ্চ এ আদেশ দেন।

এ আসনে বিজয়ী হয়েছেন ১১ দলীয় জোট-সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি মুহাম্মদুল্লাহ।

এর আগে দেশের বিভিন্ন আসন থেকে ২০টিরও বেশি নির্বাচনী আবেদন বাংলাদেশ হাইকোর্ট বিভাগে দাখিল করা হয়। এসব আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সংশ্লিষ্ট আসনের ব্যালট ও নির্বাচনী সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেয়া হয়েছে।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনী অনিয়মের অভিযোগ উঠলে আদালতের মাধ্যমে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো: জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকা অনুযায়ী, এই বেঞ্চের এখতিয়ারে থাকা অন্যান্য দেওয়ানি বিষয়ের পাশাপাশি নির্বাচনী আবেদন, রুল জারি ও শুনানির বিষয়গুলো পরিচালিত হবে।

এসব কার্যক্রম ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ এবং ২০০১ সালের সংশোধিত বিধান অনুযায়ী সম্পন্ন হবে।