আশুগঞ্জে টিকিট কালোবাজারি ‘বলদা রমজান’ গ্রেফতার

ইউটিউব কমেডি ভিডিওতে অভিনয়ের সুবাদে তিনি ‘বলদা রমজান’ নামে এলাকায় পরিচিত।

মোহাম্মদ মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া

Location :

Brahmanpara
মো: রমাজান মিয়া ওরফে ‘বলদা রমজান’ (২৮)
মো: রমাজান মিয়া ওরফে ‘বলদা রমজান’ (২৮) |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারি করার অভিযোগে মো: রমাজান মিয়া ওরফে ‘বলদা রমজান’ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (১ জুন) সকাল ৯টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে আশুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ১০টি টিকিট উদ্ধার করা হয়।

গ্রেফতার রমজান উপজেলার চরচারতলা গ্রামের সাত্তার মিয়ার ছেলে। ইউটিউব কমেডি ভিডিওতে অভিনয়ের সুবাদে তিনি ‘বলদা রমজান’ নামে এলাকায় পরিচিত।

সূত্র জানায়, রমজান দীর্ঘদিন ধরে আশুগঞ্জ রেলস্টেশনে টিকিট কালোবাজারির সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে ধরা পড়েন তিনি।

আশুগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোস্তফা কামাল রেজা জানান, রমজানের বিরুদ্ধে টিকিট কালোবাজারির দায়ে থানায় মামলা রুজু করা হয়েছে।