নীলফামারীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মেধাবীদের হাত ধরেই একটি স্বনির্ভর ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে ওঠবে। শুধু জিপিএ-৫ পেলেই চলবে না, বরং নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে সামনের দিনগুলোতে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।’

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
নীলফামারী শহর শাখা ছাত্রশিবির জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়
নীলফামারী শহর শাখা ছাত্রশিবির জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয় |নয়া দিগন্ত

নীলফামারীতে এসএসসি ও দাখিল শিক্ষার্থীরা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। ছাত্রশিবিরের নীলফামারী শহর শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয়।

সংবর্ধনায় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট, ফুল ও শিক্ষা সামগ্রী উপহার দেয়া হয়।

ছাত্রশিবিরের নীলফামারী শহর শাখার সভাপতি সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি সিরাজুল ইসলামের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, নীলফামারী শহর জামায়াতের আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আহমাদ রায়হান ও ছাত্রশিবিরের রংপুর মহানগর শাখার সাবেক সভাপতি নুরুল হুদা।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মেধাবীদের হাত ধরেই একটি স্বনির্ভর ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে ওঠবে। শুধু জিপিএ-৫ পেলেই চলবে না, বরং নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে সামনের দিনগুলোতে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।’

বক্তারা বলেন, ‘এসএসসি বা দাখিল পরীক্ষা হলো উচ্চ শিক্ষার প্রথম ধাপ। আগামী দিনে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ক্যারিয়ার গঠনের জন্য এখন থেকেই সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে কঠোর পরিশ্রম করতে হবে। সততা ও দক্ষতার সমন্বয়ে নিজেদের সৎ, দক্ষ ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’