রামুতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

কক্সবাজারের রামুতে পুকুরে ডুবে জাহিদ হোসেন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রামু (কক্সবাজার) সংবাদদাতা

Location :

Ramu
জাহিদ হোসেন
জাহিদ হোসেন |নয়া দিগন্ত

কক্সবাজারের রামুতে পুকুরে ডুবে জাহিদ হোসেন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীর কাটার শাইরা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহিদ হোসেন শাইরা পাড়া এলাকার কবির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় জাহিদ। এ সময় অসাবধানতাবশত পানিতে ডুবে যায় সে। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ ফরিদ বলেন, ‘পুকুরে ডুবে জাহিদ নামে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’