পাকুন্দিয়ায় বিপুল উৎসাহের মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশ ভোটগ্রহণ চলছে। কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের পাকুন্দিয়া উপজেলায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকাল থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Pakundia
পাকুন্দিয়ায় বিপুল উৎসাহের মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে
পাকুন্দিয়ায় বিপুল উৎসাহের মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশ ভোটগ্রহণ চলছে। কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের পাকুন্দিয়া উপজেলায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকাল থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে।

উপজেলার ৭৯টি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে একযোগে বিরতিহীনভাবে ভোট দিচ্ছেন ভোটারেরা। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোনো কেন্দ্রে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

সরেজমিনে উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র ঘুড়ে দেখা যায়, পুরুষ ও মহিলা ভোটারেরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন। অত্যন্ত সুশৃঙ্খল ভোট কার্যক্রম পরিচালনা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পাকুন্দিয়া পৌরসদরের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্র, লক্ষীয়া উচ্চ বিদ্যালয়, চালিয়াগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চরফরাদী ইউনিয়নের মির্জাপুর শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় ঘুড়ে দেখা যায়, প্রথম ৪ঘণ্টায় ইতোমধ্যে ৩০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন ভোট গ্রহণকারী কর্মকর্তারা। এখনো দীর্ঘ লাইন রয়েছে কেন্দ্রগুলোতে। তবে মহিলা ভোটারের উপস্থিতি পুরুষের তুলনায় অনেক বেশী।