নড়াইলের কালিয়া পৌর এলাকার ছোট কালিয়ায় ব্যাগে ভর্তি একটি বোমা সদৃশবস্তু নিষ্ক্রিয় করেছে র্যাব ডিসপোজাল ইউনিট। এ সময় বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুনের লেলিহান শিখা উঠতে দেখা যায়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বোমা সদৃশবস্তুটি ঘটনাস্থলেই নিষ্ক্রিয় করা হয়। এ সময় আশেপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়।
পুলিশ ও র্যাব বলছে, বোমা সদৃশবস্তুটি কে বা কারা ঘটনাস্থলে রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী।



