সাঘাটায় বিএনপির অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার

‎রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয়রা অফিসের সামনে সন্দেহজনক বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

সোহাগ খন্দকার, সাঘাটা (গাইবান্ধা)

Location :

Saghata
ঘটনাস্থল
ঘটনাস্থল |নয়া দিগন্ত

গাইবান্ধার সাঘাটায় বারকোনা বাজার সংলগ্ন বিএনপির নির্বাচনী অফিসের সামনে থেকে একটি ককটেল উদ্ধার করেছে যৌথবাহিনী।

‎রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয়রা অফিসের সামনে সন্দেহজনক বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

‎খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যোগ দেন। যৌথবাহিনীর উপস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

‎‎‎সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, ককটেলসদৃশ বস্তুটি উদ্ধারের পর নিরাপত্তাজনিত কারণে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেয়া হয়েছে এবং তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।

‎‎তিনি আরো জানান, বোমা ডিসপোজাল ইউনিট বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত জানা যাবে।

‎গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ‘ককটেল উদ্ধারের বিষয়টি নিয়ে আমরা সাঘাটা থানায় গিয়ে বিস্তারিত জানাবো।’