মুন্সীগঞ্জ-৩ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন সাবেক ছাত্রনেতা রতন

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে তিনি এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
সাবেক ছাত্রনেতা মো: কামরুজ্জামান রতন
সাবেক ছাত্রনেতা মো: কামরুজ্জামান রতন |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মো: কামরুজ্জামান রতন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

এ সময় ফাঁকা থাকা ৬৩ আসনের মধ্যে আরো ৩৬ আসনের প্রার্থীর নাম প্রকাশ করেন দলের মহাসচিব। এতে মুন্সীগঞ্জ-৩ আসনের প্রার্থী হিসেবে রতনের নাম চূড়ান্ত হয়।

এর আগে, ৩ নভেম্বর ঘোষিত তালিকায় মুন্সীগঞ্জ-৩ আসনটি বাদ ছিল। ওই তালিকায় মুন্সীগঞ্জ-১ আসনে শেখ মো: আব্দুল্লাহ ও মুন্সীগঞ্জ-২ আসনে সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মনোনয়ন পান।

মাঠে তার সরব উপস্থিতি, স্লোগান ও আন্দোলনধর্মী অবস্থান এখনো স্থানীয় রাজনীতিতে আলোচিত। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে তিনি এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।