চুয়াডাঙ্গায় এনজিওর কিস্তির চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা

পরিবারের সদস্যদের ধারণা, একাধিক ঋণের কিস্তি পরিশোধের চাপ ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার করতে পারেন।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

Location :

Damurhuda
কিস্তির চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন
কিস্তির চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন |প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দর্শনায় একাধিক এনজিওর ঋণের কিস্তির চাপ সহ্য করতে না পেরে সুবরেক আলী (৪৮) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ ওঠেছে।

শনিবার (১৫ আগস্ট) ভোররাতে দর্শনা থানাধীন তিতুদহ ইউনিয়নের বলদিয়া মাঠপাড়া গ্রামে বাড়ির পাশের একটি গাছে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যরা জানান।

মৃত সুবরেক ওই গ্রামের মরহুম জান মহাম্মদের ছেলে।

পরিবারের অভিযোগ, সুবরেক ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, আশা, ওয়েব ফাউন্ডেশন, জাগরণী ফাউন্ডেশন, সাজেদা ফাউন্ডেশন, সিইও ফাউন্ডেশনসহ একাধিক এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। ঋণের কিস্তি আদায়ের জন্য নিয়মিত এনজিওকর্মীরা তার বাড়িতে আসতেন। কিস্তি পরিশোধে ব্যর্থ হলে তাকে মানসিকভাবে চাপ দেয়া হতো বলেও অভিযোগ পরিবারের সদস্যদের।

পরিবারের সদস্যদের ধারণা, একাধিক ঋণের কিস্তি পরিশোধের চাপ ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার করতে পারেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম বলেন, ‘ওই ঘটনায় নিহতের পরিবারের কোনো আপত্তি না থাকায় তাকে দাফনের অনুমতি দেয়া হয়েছে।’