বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আওয়ামী আমলের কথা টেনে তুলে তিনি বলেন, ‘তখন আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম, হয়েছে, খুন হয়েছে, পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করেছে। আমি যখন জেলে আমার সামনে জেলখানায় চিকিৎসার অভাবে মানুষ মৃত্যুবরণ করেছে। আমি দেখেছি বিএনপির নেতাকর্মীরা চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও মৃত্যুবরণ করেছে চিকিৎসার অভাবে। উনাকে চিকিৎসা না দিয়ে মৃতুর দিকে ঠেলে দিয়েছে কিন্তু তিনি আপোস করেননি। এটাই হচ্ছে সেই দল এজন্য বাংলাদেশের মানুষ আজকের এই ক্রান্তিলগ্নে আমাদের পাশে দাঁড়িয়েছে।’
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিরসরাই উপজেলার বারইয়ারহাটে ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খসরু বলেন, ‘যেখানেই যাচ্ছি সেখানেই ধানের শীষের জোয়ার শুরু হয়েছে, উচ্ছ্বাস শুরু হয়েছে। পুরুষ, মহিলা এমনকি শিশুরা পর্যন্ত ধানের শীষের শ্লোগান দিচ্ছে। তবে আমাদের আন্দোলন কিন্তু শেষ হয়নি। ১২ তারিখ রাতে নির্বাচনী ফলাফল নিয়ে যখন বাড়ি ফিরবো তখন আন্দোলন শেষ হবে। এর আগে আন্দোলন শেষ হবে না।’
তিনি বলেন, নির্বাচনে বিএনপি জিতবে কিন্তু ভোটে জিতলে হবে না বিশাল ভোটে জিততে হবে।’
বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন কমিশনার ও বিএনপি নেতা নজরুল ইসলাম লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো: নুরুল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: সরোয়ার উদ্দিন সেলিম, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন লতিফী, বিএনপি নেতা মেজবাউল হক মানিক, ইয়াছিন মিজান, মাসুকুল আলম সোহান, গোলাম জাকারিয়া, ফজলুল মুরাদ, নাজমুল হক সোহাগ, কামরান সরোয়ার্দী, রফিকুল ইসলাম ভূঁইয়া।
জনসভায় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।



