মাদারীপুর-১ (শিবচর) আসনে ১০২টি কেন্দ্র ও পোস্টাল ভোটে ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দীন আহমাদ হানজালা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
ভোট গণনা শেষে তিনি পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাদিরা আক্তার পেয়েছেন ৬৪ হাজার ৫২৪ ভোট।
উল্লেখ্য, দীর্ঘ ৩৬ বছর ধরে মাদারীপুর-১ (শিবচর) আসনটি আওয়ামী লীগ বারবার জয়লাভ করেছিল। কিন্তু ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে মাদারীপুর-১ (শিবচর) আসনটি উদ্ধার করেন হাজী শরিয়তউল্লাহ (রহ:)-এর সপ্তম পুরুষ পীরজাদা সাইদ উদ্দীন আহমদ হানজালা।



