ভূরুঙ্গামারীতে ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ, আটক ১

পুলিশ জানায়, ভূরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি গ্রাম চোরাচালানের অন্যতম রুট। এই রুট দিয়ে মোবাইল ফোন ডিসপ্লেগুলো অবৈধভাবে সীমান্ত পার করে ভূরুঙ্গামারীতে আনা হয়েছে। ডিসপ্লেগুলো ঢাকায় পাঠনো হতো। বাশঁজানি এলাকার চিহ্নিত চোরাকারবারি নুর ইসলাম ডিসপ্লেগুলো পাচার করে এনেছেন।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Bhurungamari

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকা থেকে এসব জব্দ করা হয়। এঘটনায় পুলিশ সোহাগ মন্ডল (২১) নামের একজনকে আটক করেছে। সোহাগ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার লুৎফর রহমানের ছেলে।

পুলিশ জানায়, ভূরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি গ্রাম চোরাচালানের অন্যতম রুট। এই রুট দিয়ে মোবাইল ফোন ডিসপ্লেগুলো অবৈধভাবে সীমান্ত পার করে ভূরুঙ্গামারীতে আনা হয়েছে। ডিসপ্লেগুলো ঢাকায় পাঠনো হতো। বাশঁজানি এলাকার চিহ্নিত চোরাকারবারি নুর ইসলাম ডিসপ্লেগুলো পাচার করে এনেছেন।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, চোরাকারবারির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে।