মদন (নেত্রকোণা) সংবাদদাতা
নেত্রকোনার মদন উপজেলায় ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (ফ্রিপ)-এর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে তিন দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীমের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুর আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার শুভ উদ্বোধন করেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন করিম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু তাহের আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টার, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি আনোয়ার হোসাইন ও মদন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন তালুকদার উজ্জ্বল।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, মদন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ মোতাহার, দফতর সম্পাদক ইমরান হোসেন, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মহন মিয়া, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কৃষক-কৃষাণী ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তিন দিনব্যাপী এ মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষিযন্ত্র, কৃষি উপকরণ ও বিভিন্ন সেবামূলক স্টল প্রদর্শন করা হয়। কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিকাজে উদ্বুদ্ধ করাই এ মেলার মূল লক্ষ্য বলে জানান কৃষি অফিস।



