পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে প্রায় ২৩ কেজি ওজনের একটি কোরাল মাছ।
বুধবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে মাছটি কুয়াকাটার স্থানীয় মাছ বাজারে নিয়ে আনা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক মাঝি (৫৫) নামের এক জেলে গভীর রাতে সুন্দরবন সংলগ্ন সমুদ্রের ৭ নম্বর এলাকায় জাল ফেললে তার জালে বিশাল আকৃতির এ কোরাল মাছটি ধরা পড়ে। মাছটির ওজন ২২ কেজি ৭০০ গ্রাম বলে জানা গেছে।
সকাল ১০টার দিকে মাছটি কুয়াকাটার স্থানীয় মাছ বাজারে নিয়ে আনা হয়। পরে নিলামে পাইকারি মাছ ব্যবসায়ী মোস্তাফিজ মাছটি প্রতি কেজি এক হাজার ৩৫০ টাকা দরে মোট ৩০ হাজার ৬৪৫ টাকায় কেনেন।
মৎস্য সংশ্লিষ্টরা জানায়, চলতি বছর কুয়াকাটা উপকূলে জেলেদের জালে ধরা পড়া কোরাল মাছগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়।
কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘জেলেরা যদি আরো গভীর সমুদ্রে জাল ফেলতে পারেন, তাহলে এর চেয়েও বড় আকারের এবং অধিক পরিমাণ মাছ ধরা সম্ভব।’



