চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধ পারাপারের সময় আটক ১০

বারাদি বিওপির নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে ১০ সদস্যের একটি দলকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় আটক করে। আটককৃতদের মধ্যে দুইজন পুরুষ, তিনজন মহিলা এবং পাঁচজন শিশু রয়েছে।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
বিজিবির লোগো
বিজিবির লোগো |ফাইল ছবি

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় চুয়াডাঙ্গা বিজিবি ব্যাটালিয়ন-৬ বিজিবি এর বারাদি বিওপির নিয়মিত টহল দল সীমান্ত অতিক্রমের সময় ১০ জনকে আটক করেছে।

রোববার (৩১ মে) প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি এই তথ্য জানায়।

বিজিবি জানায়, আজ রোববার ভোর সোয়া ৫টার দিকে দর্শনা, বারাদি বিওপির নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে ১০ সদস্যের একটি দলকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় আটক করে। আটককৃতদের মধ্যে দুইজন পুরুষ, তিনজন মহিলা এবং পাঁচজন শিশু রয়েছে।

আটককৃত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। প্রাথমিক আইনানুগ কার্যক্রম শেষে তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে দর্শনা থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।