সোনাতলায় ঋণের ভার সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা

সোনাতলায় ঋণের চাপ সইতে না পেরে কীটনাশক সেবনের পর চিকিৎসাধীন অবস্থায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

Location :

Sonatala
সোনাতলায় ঋণের ভার সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা
সোনাতলায় ঋণের ভার সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা |নয়া দিগন্ত

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা

সোনাতলায় ঋণের চাপ সইতে না পেরে কীটনাশক সেবনের পর চিকিৎসাধীন অবস্থায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার পাকুল্যা ইউনিয়নের মিলনেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাবু সরকার (৫৫) মিলনেরপাড়া গ্রামের মরহুম সায়েদ আলী সরকারের ছেলে। তিনি স্থানীয়ভাবে পরিচিত একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়িক ক্ষতির কারণে সাবু সরকার দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত ছিলেন। পারিবারিক ও আর্থিক চাপ ক্রমেই বাড়তে থাকায় গত ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নিজ বসতবাড়িতে ঘাস মারা কীটনাশক জাতীয় তরল পদার্থ পান করেন। কিছুক্ষণ পর অসুস্থ বোধ করলে তার ছোট ভাই তাজমিলুর রহমান অটোভ্যানে করে রাত ৮টার দিকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ২৪ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পারায় পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন। পরে ২৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোনাতলা থানার ওসি কবির হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে আত্মহত্যার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।