তেলের জন্য গাড়ির ট্যাংকি মাথায় নিয়ে পাম্পের লাইনে যুবক

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ তেলের পাম্পে এ দৃশ্য দেখা যায়।

শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়)

Location :

Debiganj
সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে গাড়িতে তেল শেষ হয়ে যাওয়ায় রাস্তায় গাড়ি ফেলে ট্যাংকি খুলে মাথায় করে পাম্পের সামনে লাইনে দাঁড়ান এক যুবক।

গাড়ি চালিয়ে পাম্পে নেয়ার সুযোগ না থাকায় এই বিকল্প উদ্যোগ নেন তিনি। এমন ব্যতিক্রমী উপায়ে পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল নেয়া ঘটনাটি আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ তেলের পাম্পে এ দৃশ্য দেখা যায়।

এ ঘটনা এলাকায় উপস্থিত লোকজনের দৃষ্টি কাড়ে। অনেকেই বিষয়টি দেখে অবাক হন এবং কেউ কেউ মোবাইলফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। পরে সেটি ভাইরাল হলে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ লাইনের কারণে তিনি নিজের গাড়ি ফেলে রেখে সরাসরি ট্যাংকি নিয়ে এসে তেল নেয়ার সিদ্ধান্ত নেন। এতে সময় বাঁচানোর পাশাপাশি পরিস্থিতির একটি ভিন্নধর্মী সমাধান খুঁজে পান তিনি।

এ বিষয়ে স্থানীয়রা বলেন, বর্তমান সময়ে এমন সৃজনশীল চিন্তা যেমন হাসির খোরাক জোগায়, তেমনি সমস্যার সহজ সমাধানের দৃষ্টান্তও হয়ে ওঠে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।